ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুর  প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ১৩ ডিসেম্বর ২০২১
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরে স্ত্রী জ্যোৎস্না বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ইসমাইল হোসেন সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপির পিয়ারাপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৮ সালের ২০ এপ্রিল স্ত্রী জ্যোৎস্না বেগমকে শ্বাসরোধে হত্যা করে স্বামী সুজন। এরপর স্ত্রীর লাশ হাসপাতাল মর্গে রেখে পালিয়ে যান স্বামী। এ ঘটনায় ২২ এপ্রিল নিহতের বাবা মো. বাহার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানার একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ  রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশলি (পিপি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!