ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শার্শায় নির্বাচনী সহিংসতায় দুজন গুলিবিদ্ধ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ১৯ নভেম্বর ২০২১
শার্শায় নির্বাচনী সহিংসতায় দুজন গুলিবিদ্ধ
শার্শা থানা, যশোর

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার সকালে পাচভুলট দাখিল মাদরাসার বল ফিল্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- অগ্রভুলট এলাকার আশরাফুল, ফজের আলী ও রবিউল। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ দুজন জানান, বৃহস্পতিবার রাতে আব্দুর রশিদের কর্মীরা তাদের অফিস ভাঙচুর করে। সকালে তারা ঘটনাস্থলে যান। এ সময় কর্মীরা তাদের ওপর হামলা চালান। এ সময় তারা ৮-১০টি বোমার বিস্ফোরণ ঘটান এবং তাদের ওপর গুলি চালান।

যশোর ডিবি পুলিশের ওসি রূপন রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!