[ দেশজুড়ে ]
ইউপি সদস্যকে হত্যা: প্রধান আসামি আরিফ গ্রেফতার
আরিফ মিয়া
গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা মামলায় প্রধান আসামি আরিফ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩-এর মিডিয়া শাখার সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ। আরিফ ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুর রউফ হত্যা মামলার প্রধান আসামি।
তিনি বলেন, নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফ হত্যার পর থেকে আরিফ পলাতক ছিলেন। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী রুহুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য আব্দুর রউফ। বাড়ির কাছাকাছি একটি ভাঙা ব্রিজ হেঁটে পার হওয়ার সময় লোহার রড দিয়ে তার মাথায় ও পিঠে কয়েকটি আঘাত করে পালিয়ে যান আরিফ। পরে সদর হাসপাতালে নিলে রাত সাড়ে ১১টার দিকে রউফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!