ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কমলনগরে অস্ত্রসহ ২ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ১০ নভেম্বর ২০২১
কমলনগরে অস্ত্রসহ ২ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামীকাল দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরে নির্বাচনী এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে চরকাদিরা ইউনিয়নের ফজু মিয়ার হাটে দুই প্রার্থীর সমর্থককের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ৫ জন আহত হন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও স্বতন্ত্র দুই প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই রাতে উপজেলার চরলরেন্স বর্ডার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর লরেন্স বর্ডার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি এলজি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তবে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!