ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ২ নভেম্বর ২০২১
স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু
চাটখিল থানা: ফাইল ফটো

নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় স্ত্রী মারা যাওয়ার সংবাদ শুনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সফিক উল্লাহ মিয়া। মঙ্গলবার দুপুরের দিকে চাটখিল পৌরসভার ভীমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের ছেলে কামাল হোসেন জানান, তার মা মাহমুদা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় মারা যান। এ খবর বাড়িতে জানানোর পরে তার বাবা স্ট্রোক করে দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ভীমপুরের নিজ বাড়িতে মারা যান।

স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে মারা যাওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুরে মাহমুদা খাতুন ও স্বামী সফিক উল্যার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

চাটখিল থানার ওসি আবুল খায়েল জানান, বিষয়টি কেউ থানায় অবহিত করেনি। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!