ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ১ নভেম্বর ২০২১
ট্রাকচাপায় ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শামসুল আলম। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালের বাবা।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, শেরশাহ বাংলাবাজার লিংক রোড এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শামসুল আলম আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটিসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!