[ দেশজুড়ে ]
স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ায় বিষপানে স্বামীর আত্মহত্যা
ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়ায় স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ায় ছৈয়দ আহমদ প্রকাশ টুটাইয়া নামে তিন মেয়ে সন্তানের জনক বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত টুটাইয়া উপজেলার খুটাখালী ইউপির ৩ নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের মৃত গুরা মিয়ার পুত্র।
মৃতের মা মেহেরাজ বেগম বলেন, এক সপ্তাহে আগে ছেলে ও ছেলের বউয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ছেলের বউ নাছিমা তার বাবার বাড়ি চলে যায়। ঘটনার দিন সকালে নাতনি রুমি স্কুলে প্রাইভেট পড়ার নাম করে তার মায়ের কাছে চলে যায়। পরে মুঠোফোনে নাছিমার সঙ্গে ফোন লাউড স্পিকার দিয়ে আমাদের সঙ্গে কথা বলায় ছেলে। এক পর্যায়ে নাছিমা সংসার করবে না বলে জানায়। এক পর্যায়ে সে সবার অজান্তে বিষ পান করে। মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় দুপুর আড়াইটার দিকে ছেলে মারা যায়।
চকরিয়া থানার এসআই মুজিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!