[ দেশজুড়ে ]
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ফাইল ছবি
দুর্গাপূজায় টানা পাঁচদিন বন্ধের পর অবশেষে রোববার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ ছিল। পাঁচদিন ছুটি শেষে রোববার সকাল থেকে এ কার্যক্রম ফের শুরু হয়েছে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!