ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফুটবল খেলতে গিয়ে মাঠেই প্রাণ গেল রাব্বির

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ১৬ অক্টোবর ২০২১
ফুটবল খেলতে গিয়ে মাঠেই প্রাণ গেল রাব্বির
মৃত রাব্বি ফকির

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সতীর্থদের সঙ্গে মাঠে ফুটবল খেলছিল রাব্বি ফকির। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সবাই ধরাধরি করে তাকে হাসপাতালে নেন। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শনিবার কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। রাব্বি ফকির উপজেলার সিতাইকুন্ড নেছারউদ্দিন তালুকদার স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী ও সিতাইকুন্ড গ্রামের আব্দুর রব ফকিরের ছেলে। 

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল বলেন, শনিবার বিকেলে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে সিতাইকুন্ড যুব সংঘ ও বালিয়াভাঙ্গা সবুজ সংঘের মাঝে প্রীতি ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে রাব্বি ফকির মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। 

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রাজিয়া সুলতানা বলেন, রাব্বি ফকিরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই তার মৃত হয়। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!