[ দেশজুড়ে ]
মীরসরাই মহাসড়ক পারাপারে প্রাণ গেল পথচারীর
একরামুল হক সেলিম: ফাইল ফটো
চট্টগ্রামের মীরসরাইয়ে মহাসড়ক পারাপার হওয়ার সময় একটি হায়েস গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জের ঠাকুরদিঘী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী একরামুল হক সেলিম ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুজিবুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী হাসান জানান, ঘটনার সময় একরামুল হক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি হায়েস গাড়ি সেলিমকে ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটক করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি এ. কে. এম. শরফুদ্দীন জানান, লাশ দাফনের জন্য স্বজনরা নিয়ে গেছেন। পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!