[ দেশজুড়ে ]
মীরসরাইয়ে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
ফাইল ছবি
চট্টগ্রামের মীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার বিএসআরএম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন মীরসরাই থানার ১০ নম্বর মিঠানালা ইউপির পশ্চিম মিঠানালা গ্রামের জহিরুল ইসলাম (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মহাসড়ক পার হচ্ছিলেন জহিরুল ইসলাম। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি এ. কে. এম শরফুদ্দিন জানান, মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় নিহত একজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!