[ দেশজুড়ে ]
নির্মাণাধীন ভবনে রশিতে ঝুলছিল শ্রমিকের লাশ
ফাইল ছবি
বগুড়ার আদমদীঘিতে আজিজুল হক নামে ৩০ বছর বয়সী এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকালে উপজেলার গণিপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। আজিজুল জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর বাড়ি নির্মাণ কাজের উদ্দেশ্যে গণিপুর গ্রামে আসেন আজিজুল। কাজ শেষে নির্মাণাধীন বাড়িতেই থাকতেন আজিজুলসহ অন্য শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। শুক্রবার সকালে শ্রমিকরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশিতে আজিজুলের ঝুলন্ত লাশ দেখে বাড়ির মালিককে জানান। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
.png)
আদমদীঘি থানার ওসি মো. জালাল উদ্দীন বলেন, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!