[ দেশজুড়ে ]
খেলার ছলে লাশ হলো তিন বছরের শিশু
মিরসরাইয়ে পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম মো. জিহাদ। সে ওই এলাকার মেজবাহ উদ্দিন সোহেলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তাহের আহমেদ বলেন, বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশু জিহাদ। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!