ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতছড়িতে গুলিসহ ১২টি বন্দুক ও পিস্তল উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ১৪ আগস্ট ২০২১
সাতছড়িতে গুলিসহ ১২টি বন্দুক ও পিস্তল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে আবার মিলেছে অস্ত্রের সন্ধান। সাতদিন ধরে অভিযান চালিয়ে সেখান থেকে ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। 

শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী।

তিনি বলেন, হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে তিন মাস ধরে বিজিবি’র অনুসন্ধান চলছিল। গত ১ আগস্ট থেকে অভিযান শুরু হয়। এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় সাতছড়ি ব্রিজের পাশে দুইটি পাহাড়ের কাছে একটি বাঙ্কার থেকে ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

লেফট্যানেন্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী আরো বলেন, ধারণা করা হচ্ছে অস্ত্রগুলো অন্তত তিন থেকে পাঁচ বছর আগের। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও অস্ত্রগুলো কি ধরণের ক্ষমতাসম্পন্ন এবং এগুলোর উৎস সম্পর্কে জানা যায়নি। এনিয়ে বিজিবি’র কাজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!