ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফার্নিচারের দোকানে ভিজিএফের ১১শ’ কেজি চাল, মালিক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৭, ১৪ জুলাই ২০২১
ফার্নিচারের দোকানে ভিজিএফের ১১শ’ কেজি চাল, মালিক আটক
ইনসেটে আনোয়ার

সিরাজগঞ্জের কাজিপুরে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য রাখা ভিজিএফের ১১শ’ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে কাজিপুর পৌর এলাকার আলমপুর চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি সবুজ ফার্নিচারের মালিক।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমপুর চৌরাস্তা মোড়ের সবুজ ফার্নিচারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকান থেকে ভিজিএফের ২২ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি ওজনের) চাল উদ্ধার করা হয়। এসব বস্তায় মোট ১১শ’ কেজি চাল রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!