ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অপহৃত দশম শ্রেণির ছাত্রীকে ১২ দিন পর উদ্ধার 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ২০:১৪, ১৭ জুন ২০২১
অপহৃত দশম শ্রেণির ছাত্রীকে ১২ দিন পর উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় অপহরণের ১২ দিন পর দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নীলগঞ্জ ইউপির হলদিবাড়িয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় বুধবার রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শান্ত মৃধাকে প্রধান আসামি করে তিনজনের নামে কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।  

জানা যায়, ওই শিক্ষার্থীকে গত ৫ জুন সন্ধ্যা ৭ টার দিকে পৌরশহরের নাচনাপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বুধবার থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার একদিন পর হলদিবাড়িয়া এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।  

অপহৃত শিক্ষার্থী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও চাকামইয়া ইউপির নেওয়াপাড়া গ্রামের বাসিন্দা। 

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অপহৃত ছাত্রীকে হলদিবাড়িয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে। তবে আসামিদের দ্রুত গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!