ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

৯ লাখ টাকার হেরোইনসহ তিন যুবক আটক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ২৯ মে ২০২১
৯ লাখ টাকার হেরোইনসহ তিন যুবক আটক
আটক তিনজন

টাঙ্গাইলে প্রায় নয় লাখ টাকার হেরোইনসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে মধুপুর ও মির্জাপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান।

আটকরা হলেন- মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী গ্রামের মো. গেদু মিয়ার ছেলে মো. রজ্জব মিয়া, একই গ্রামের নূর উদ্দিনের ছেলে শাহবুদ্দিন ও মধুপুর উপজেলার পণ্ডুরা শেওড়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম।

উদ্ধার করা সরঞ্জাম

র‌্যাব কর্মকর্তা এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে মধুপুর উপজেলার পণ্ডুরা শেওড়াপাড়া গ্রাম থেকে শফিকুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র, আট লাখ টাকার ৮০ গ্রাম হেরোইন ও চারটি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

এছাড়া মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী গ্রাম থেকে রজ্জব ও শাহবুদ্দিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭০ হাজার টাকার সাত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!