ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদারগঞ্জে ধর্ষকের সহযোগী গ্রেফতার

জামালপুর  প্রতিনিধি 
প্রকাশিত: ২০:০৯, ২৩ মে ২০২১
মাদারগঞ্জে ধর্ষকের সহযোগী গ্রেফতার
গ্রেফতার-প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জে ১১ বছর বয়সী শিশুকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষকের সহযোগী সাফিউলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গ্রেফতারের পর রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সাফিউল মাদারগঞ্জ কোয়ালাকান্দি গ্রামের শুকুর আলী ফকিরের ছেলে। গত শুক্রবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতিতার ভাই ফরিদুল জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে পাশের বাড়ির দুলাল শেখের ছেলে স্বপন ও তার সহযোগী সাফিউল অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতিতার মুখ চেপে ধরে অপহরণ করে।  দুই লম্পট ওই কিশোরীকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথল এলাকায় নিয়ে যায়। রাতে স্বপন জামাথলে সাফিউলের নানির বাড়িতে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজির পর পরদিন রাতে ধর্ষণের শিকার কিশোরীর ভাই বাদী হয়ে দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

মামলার পর শনিবার ৩টার দিকে মাদারগঞ্জ মডেল থানার এসআই জিন্নাত আলী জিন্নার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে ধর্ষকের সহযোগী সাফিউলকে আটক করে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) শামছুল ইসলাম খান বলেন, এ বিষয়ে ভিকটিমের ভাই মামলা করেছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষকের সহযোগী সাফিউলকে গ্রেফতার করে রোববার দুপুরের জামালপুর আদালতে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্ত স্বপনকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রত সময়ের মধ্যে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হবো।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!