[ দেশজুড়ে ]
মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্র্শীরা জানায়, জোরারগঞ্জ থানা সংলগ্ন মহাসড়কের উপর ঢাকামুখি হয়ে দাঁড়িয়ে থাকা এস আলম গ্রুপের চিনি বোঝাই একটি ট্রাককে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার আটকা পড়ে নিহত হয়।
নিহতরা হলেন- কক্সবাজার জেলার পেকুয়া এলাকার মো. তৌহিদ ও রুবেল।
দুর্ঘটনার খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। এসময় নিহতদের উদ্বার করে এবং দুর্ঘটনাবকলিত গাড়িগুলো সরিয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্ততর করা হবে।
হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে পরিবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!