ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

তীব্র দাবদাহে পুড়ছে মোংলার জনজীবন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ১৫ মে ২০২১
তীব্র দাবদাহে পুড়ছে মোংলার জনজীবন
ফাইল ছবি

শুক্র ও শনিবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। তবে ৪-৫টি জেলা ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি বরং পুড়তে হচ্ছে প্রচণ্ড দাবদাহে। শনিবার সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, যশোর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মোংলার জনজীবন। প্রচণ্ড গরমে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি কেউ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, প্রচণ্ড তাপদাহে মানুষের শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, ঝুঁকি আছে হিটস্ট্রোকের। এজন্য বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়াই ভালো। পানিশূন্যতা রোধে স্যালাইন কার্যকর ভূমিকা রাখবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!