ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধানবোঝাই ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ১৮ এপ্রিল ২০২১
ধানবোঝাই ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর
ফাইল ছবি

সুনামগঞ্জের ধর্মপাশায় ট্রাক্টরচাপায় সোহান মিয়া এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার কাইল্যানিতে এ ঘটনা ঘটে।

নিহত সোহান উপজেলার জয়শ্রী ইউনিয়নের বরই গ্রামের সায়েম মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে সোহান তার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় কাইল্যানি হাওর থেকে ধানবোঝাই একটি ট্রাক্টর গন্তব্যে যাচ্ছিল। হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সোহানকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!