[ দেশজুড়ে ]
সাঘাটায় প্রতিপক্ষের কিল ঘুষিতে গৃহবধূ নিহত
ফাইল ছবি
গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের কিল ঘুষিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার সাঘাটা ইউনিয়নের সরদার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হাজেরা বেগম ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।
সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, ওই গ্রামের শুকুর আলীর বাড়ির যাতায়াতের সড়কে ঘিরা সরানো নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের আবদুল লতিফ ও তার লোকজনের দ্বন্দ্ব চলছিল। এই ঘটনার জেরে শনিবার সকালে উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবদুল লতিফের স্ত্রী হাউসি বেগম চড়াও হয়ে হাজেরাকে কিল ঘুষি মারতে থাকে। এতে হাজেরা বেগম ঘটনাস্থলেই মারা যান।
.png)
ওসি আরো জানান, হাজেরা বেগমের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ হত্যাকারীদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!