[ দেশজুড়ে ]
শাটার বন্ধ, ভেতরে নারীদের ভিড়
দোকানের শাটার বন্ধ রেখে বেচাকেনা
কোনোটির শাটার বন্ধ, কোনোটির আধাখোলা আবার কোনোটির বাইরে সতর্ক প্রহরায় কর্মচারী। আর ভেতরে শিশুসহ নারী-পুরুষের ভিড়। এভাবেই দোকানগুলোতে চলছিল ঈদের জমজমাট বেচাকেনা।
খবর পেয়ে অভিযান চালিয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন। অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও বন্ধ করে দেয়া হয়েছে তিনটি দোকান।

বুধবার উপজেলার ইছাপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও মোহাম্মদ রুহুল আমীন।
ইউএনও বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিতে বিভিন্ন কৌশলে দোকান খোলা রেখে বেচাকেনা করছিলেন ব্যবসায়ীরা। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের খবরে পালিয়ে যান দোকানি ও ক্রেতারা। পরে তিনটি দোকান সাময়িক বন্ধ করে দেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!