[ দেশজুড়ে ]
দুই সতীনের ঝগড়া, সৎ মাকে কুপিয়ে মারল ছেলে
লাশ -ফাইল ছবি
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে ছেলের দায়ের কোপে সৎ মা নিহত হয়েছেন।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম আনোয়ারা বেগম। তিনি হরিণমারা গ্রামের লম্বা হোসেনের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে দুই সতীনের বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে দুই মায়ের ঝগড়া হয়। একপর্যায়ে দা দিয়ে সৎ মা আনোয়ারাকে কোপ দেন প্রথম স্ত্রী রোজিনা আক্তারের বড় ছেলে আলমগীর হোসেন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর মা-ছেলে পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!