ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিরোজপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ১ এপ্রিল ২০২১
পিরোজপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
নেছারাবাদ থানা, পিরোজপুর

পিরোজপুরের নেছারাবাদে ষষ্ঠ শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাকিল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ওই উপজেলার মাহমুদকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত শাকিল একই উপজেলার সংগীতকাঠি গ্রামের বাসিন্দা। বুধবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, ধর্ষণের শিকার ছাত্রীর বাবা মামলা করায় শাকিলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!