ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শাল্লায় হামলা: আরো ৪ জন গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি    
প্রকাশিত: ০৫:৫১, ২৮ মার্চ ২০২১
শাল্লায় হামলা: আরো ৪ জন গ্রেফতার
ফাইল ছবি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আরো চারজনকে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ নিয়ে শাল্লার ঘটনায় ৩৮ জনকে গ্রেফতার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ওসি নাজমুল হক। তবে তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা বলা যাবে না বলে জানান তিনি। 

প্রসঙ্গত, এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামে বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় ১৮ মার্চ থানায় পৃথক দুটি মামলা হয়। নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা করেন গ্রামের বাসিন্দা হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। এই মামলায় ৫০ জনের নাম উল্লেখসহ ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

অন্য মামলাটি করেন শাল্লা থানার এসআই আব্দুল করিম। মামলায় প্রধান আসামি করা হয়েছে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাচনী গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে।  

ডেইলি-বাংলাদেশ/AN
লিংক সফলভাবে কপি হয়েছে!