ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

উল্টে গেল ট্রলি, চাপা পড়লেন শ্রমিক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ৫ মার্চ ২০২১
উল্টে গেল ট্রলি, চাপা পড়লেন শ্রমিক
নিহত তন্ময় আহমেদ

কুষ্টিয়ার মিরপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় তন্ময় আহমেদ নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার বাহারপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়াচর গ্রামের কালুর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মাটি কাটার জন্য শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে ইটভাটায় যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে বাহারপুর ব্রিজের কাছে মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তন্ময় নিহত হন।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!