ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভারতে যাওয়ার সময় সন্তানসহ ১৭ নারী-পুরুষ আটক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ৫ মার্চ ২০২১
ভারতে যাওয়ার সময় সন্তানসহ ১৭ নারী-পুরুষ আটক
আটক নারী-পুরুষ-শিশু

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ১৭ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। এর মধ্যে পাঁচজন পুরুষ, ছয়জন নারী ও ছয়জন শিশু রয়েছেন।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে শ্যামকুড় ও মাটিলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি খুলনার সোনাডাঙ্গা, বরিশালের কাজিরহাট, বরগুনার তালতলি, নড়াইল জেলার সদর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, বৃহম্পতিবার রাতে ও শুক্রবার ভোরে মহেশপুর শ্যামকুড় ও মাটিলা সীমান্ত এলাকার পাকা রাস্তার ওপর থেকে নারী-পুরুষ-শিশুসহ ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় মহেশপুর সীমান্তের মকরধ্বজপুর গ্রাম থেকে মাহাবুল আলম নামে এক দালালকে আটক করা হয়েছে। তিনি পাচারকারী চক্রের সঙ্গে জড়িত।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!