ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টা, প্রাণ গেল একজনের

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০২১
খুলনায় তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টা, প্রাণ গেল একজনের
তেরখাদা থানা, খুলনা

খুলনার তেরখাদায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে ফুফাতো ভাই। এ ঘটনায় মো. বাবর শেখ নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাকি দুইজন।

বুধবার বিকেলে ওই উপজেলার অর্জুনা বলধনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. বাবর শেখ ওই গ্রামের মো. বজলুর শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, বাবর শেখের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে ফুফাতো ভাই মিন্টু শেখের বিরোধ চলছিল। এরই জেরে মিন্টু শেখ ও তার সহযোগীরা বুধবার বিকেলে অতর্কিত হামলা চালিয়ে দা দিয়ে কুপিয়ে বাবর শেখ, সাখায়েত শেখ, আজিজুল শেখকে আহত করে। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবর শেখ। গুরুতর আহত অবস্থায় সাখায়েত ও আজিজুল শেখকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তেরখাদা থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, নিহত বাবর ও হামলাকারী মিন্টুর মামাতো ভাই। লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!