ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিকআপের ধাক্কায় সড়কে ঝরল ভ্যানচালকের প্রাণ

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২১
পিকআপের ধাক্কায় সড়কে ঝরল ভ্যানচালকের প্রাণ
মরদেহ (ফাইল ছবি)

মাগুরায় পিকআপের ধাক্কায় সালাম বিশ্বাস নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পারন্দুয়ালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাম বিশ্বাস জেলার সদর উপজেলার বরুনাতৈল পশ্চিম ব্যাপারী পাড়া গ্রামের মৃত নবু আলীর ছেলে।

মাগুরা সদর থানার এসআই রিপন দাস জানান, পিকআপটি ফরিদপুরের আটরশি থেকে কুষ্টিয়ায় ফেরার পথে মাগুরা শহরতলীর পারন্দুয়ালী এলাকায় একটি ভ্যানগাড়িতে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক সালাম বিশ্বাস নিহত হন।

এসআই রিপন বলেন, চালক পালিয়ে গেলেও পুলিশ পিকআপটি জব্দ করেছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!