[ দেশজুড়ে ]
মর্নিংওয়াকে গিয়ে সড়কে ঝরল পুলিশ সদস্যের প্রাণ
পুলিশ সদস্য বিষ্ণুপদের মরদেহ
নাটোরে মর্নিংওয়াক করতে গিয়ে সড়কে ঝরল নাটোরের এক পুলিশ সদস্যের প্রাণ। সোমবার সকালে শহরের বড় হরিশপুর শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যর নাম বিষ্ণুপদ। তিনি নাটোর পুলিশ লাইনসে এটিএসআই পদে কর্মরত ছিলেন।
পুলিশ লাইনসের আরআই রমজান আলী খান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালে মর্নিংওয়াকে বের হন ওই পুলিশ সদস্য। এসময় হরিশপুর শ্মশানঘাটের ৫০ মিটার আগে তাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, বিষ্ণুপদ কোর্ট পুলিশ হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি মর্নিংওয়াক করতে করতে কোর্টে যাচ্ছিলেন। সেখান থেকে হাতকড়াসহ প্রয়োজনীয় সামগ্রী তার নেয়ার কথা ছিল।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!