ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁয় সড়কে ঝরল নাট্যকর্মীর প্রাণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২১
নওগাঁয় সড়কে ঝরল নাট্যকর্মীর প্রাণ
নাট্যকর্মী পলাশ হোসেন-ফাইল ফটো

নওগাঁর মহাদেবপুরে বুধবার দুপুরে ট্রাকচাপায় পলাশ হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। উপজেলার নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়কের শ্যামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ নওগাঁ সদর উপজেলার চকএনায়েত মহল্লার আইয়ুব হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ও শিশু বিকাশ নওগাঁর শাখার সদস্য ছিলেন।

নিহতের পরিবার জানায়, পলাশ পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার সকালে মোটরসাইকেলে কলেজে পরীক্ষা দিতে যান তিনি। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শ্যামপুর এলাকায় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!