ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্যাগভর্তি ফেনসিডিলসহ তিন নারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০২১
ব্যাগভর্তি ফেনসিডিলসহ তিন নারী আটক
বেনাপোলে ব্যাগভর্তি ফেনসিডিলসহ আটক তিন নারী

যশোরের বেনাপোলে ব্যাগভর্তি ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে বেনাপোল-পুটখালী সড়কের চারাবটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- যশোর শংকরপুরের বাবুল মিয়ার স্ত্রী নুরুন্নাহার, একই গ্রামের রফিকুলের স্ত্রী মালা খাতুন, বাঘারপাড়া থানার পাটমারি গ্রামের অহিদুল মিয়ার স্ত্রী স্বপ্না আক্তার।

বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-পুটখালী সড়কের চারাবটতলা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। ওই সময় একটি ইজিবাইকে আসা ওই তিন নারীকে সন্দেহজনক গতিবিধির কারণে তল্লাশি করা হয়। পরে তাদের ব্যাগে থেকে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ফেনসিডিলসহ আটক তিন নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার তাদের যশোর আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!