ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাবার খেয়েই কাঁপতে কাঁপতে মাটিয়ে লুটিয়ে পড়ল তিন গরু

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০২১
খাবার খেয়েই কাঁপতে কাঁপতে মাটিয়ে লুটিয়ে পড়ল তিন গরু
মারা যাওয়া গরুগুলো

নেত্রকোনার কেন্দুয়ায় খাবার খাওয়ানোর পরপরই মারা গেছে আব্দুল আউয়াল নামে এক কৃষকের তিনটি গরু। মারা যাওয়া গরুগুলোর মধ্যে দুইটি গর্ভবতী গাভি ও একটি ষাঁড় রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা।

বুধবার দুপুরে উপজেলার মাসকা ইউনিয়নের মাছিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। তবে হঠাৎ করে গরুগুলো মারা যাওয়ার কোনো কারণ জানা যায়নি।

এদিকে গরুগুলো মারা যাওয়ার সংবাদ পেয়ে কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের লোকজন নমুনা সংগ্রহ করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আউয়ালের ভাই রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো গরুগুলোকে দুপুরের আগে ভুসি, কুড়া দিয়ে খাবার (ছানা) খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পরই গরুগুলো কাঁপতে শুরু করে এবং কাঁপতে কাঁপতে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে তিনটি গরুই মারা যায়। তিনটি গরুর মধ্যে দুটি গাভি গর্ভবতী ছিল এবং একটি ছিল ষাঁড়। পরে বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে জানালে তারা মারা যাওয়ার গরুগুলোর নমুনা সংগ্রহ করেন।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খোরশিদ দেলোয়ার বলেন, গরুগুলো মারা যাওয়ার খবর পেয়ে আমরা নমুনা সংগ্রহ করেছি। এখন এ নমুনা ময়মনসিংহে অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হবে। তারপর সেখানে তা পরীক্ষা নিরীক্ষার পর গরুগুলো মারা যাওয়ার সঠিক কারণ জানা যাবে। তবে অতিরিক্ত খাবার খাওয়ানোর ফলে পেটে গ্যাস ও বিষক্রিয়া সৃষ্টি হয়ে গরুগুলো মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!