ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় নব্য জেএমবির সদস্য আটক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩২, ২ ফেব্রুয়ারি ২০২১
বগুড়ায় নব্য জেএমবির সদস্য আটক
আটক কামরুজ্জামান ও উদ্ধার করা বইসহ টাকা

বগুড়ার শাজাহানপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে উপজেলার বনানী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

আটক মো. কামরুজ্জামানের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। তবে তিনি ঢাকার কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কামরুজ্জামান বাইতুলমাল বিভাগে দায়িত্বে রয়েছেন।

জেলা ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, নব্য জেমএমবির দাওয়াতি কাজে বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতেন কামরুজ্জামান। এ কাজের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় টাকা সংগ্রহ করেতন তিনি। এমন তথ্যের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড থেকে কামরুজ্জামানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি জিহাদি বই, তিন লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, ৪১০ সৌরি রিয়েল ও মালয়েশিয়ার কিছু মুদ্রা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান জানান, তার সঙ্গে নব্য জেএমবির কেন্দ্রীয় নেতাদের খুব ভালো যোগাযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!