ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘর ভাড়া নিয়ে জুয়ার আসর, ৯ জন ধরা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ২৪ জানুয়ারি ২০২১
ঘর ভাড়া নিয়ে জুয়ার আসর, ৯ জন ধরা
আটকরা

চট্টগ্রামে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

রোববার দুপুরে নগরীর ডবলমুরিং থানার আবিদারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. রুবেল, মো. জসিম, মো. মনির, সিরাজ, সুমন, মো. মনির, মো. জাহাঙ্গীর আলম, খোকন ও নুরুজ্জামান।

Advertisement

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, দীর্ঘদিন ধরে ঘর ভাড়া নিয়ে জুয়ার আসর চালিয়ে আসছিল একটি চক্র। সেই ঘরে অভিযান চালিয়ে ২ হাজার ৮১০ টাকা ও জুয়ার সরঞ্জামাদিসহ ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!