ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝাড়ফুঁকের জন্য মাজারে গিয়ে প্রবাসীর স্ত্রী এখন অন্তঃসত্ত্বা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০, ৮ জানুয়ারি ২০২১
ঝাড়ফুঁকের জন্য মাজারে গিয়ে প্রবাসীর স্ত্রী এখন অন্তঃসত্ত্বা
ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী এখন অন্তঃসত্ত্বা। ফাইল ছবি

ছেলের মঙ্গলের জন্য খানকা শরীফের তাবিজ আনতে যান এক প্রবাসীর স্ত্রী। কিন্তু খানকা শরীফের তত্ত্বাবধায়কের লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন তিনি। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত মাওলানা সিরাজুল ইসলামকে (৪৮) আটক করেছে পুলিশ। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে।

Advertisement

জানা যায়, খানকায়ে শরীফ মাজারের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম মানুষজনকে বিভিন্ন রোগের জন্য তাবিজ দেন। এছাড়া ঝাড়ফুঁকও দেন সালামির বিনিময়ে। তাবিজের জন্য ওই প্রবাসীর স্ত্রীর খানকা শরীফে আসা-যাওয়া ছিল। মাঝে মধ্যেই ওই নারী তত্ত্বাবধায়কের লালসার শিকার হতেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, ভোলাচং গ্রামের বাসিন্দা ওই প্রবাসীর স্ত্রী তার ছেলের জন্য তাবিজ আনতে শ্রীরামপুর গ্রামের আবু উলাইয়া খানকা শরীফ যান। প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছেন, স্থানীয়রা এ নিয়ে কানাঘুষা শুরু হলে পুলিশ সিরাজুল ইসলামকে আটক করে।

প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এনকে/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!