[ দেশজুড়ে ]
আদালতে হাজিরা দেয়া হলো না আসামির, বারান্দায় পড়ে মৃত্যু
মামলায় হাজিরা দিতে এসে হঠাৎ আদালতের বারান্দায় পড়ে যান ইছহাক
চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে এসে মো. ইছহাক নামে এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।
ইছহাক ফটিকছড়ি উপজেলার উত্তর কাঞ্চননগরের দুল্যাছড়ি এলাকার ফকির আহমদের ছেলে। একটি বন মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, মামলায় হাজিরা দিতে এসে হঠাৎ আদালতের বারান্দায় পড়ে যান ইছহাক। পরে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!