ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আলমারিতে পাওয়া গেল ৩০ লাখ টাকার হেরোইন

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ২৪ ডিসেম্বর ২০২০
আলমারিতে পাওয়া গেল ৩০ লাখ টাকার হেরোইন
ছবি: সংগৃহীত

মাগুরা শহরের কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকার হেরোইনসহ এক ভাড়াটিয়াকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মাহমুদুর রহমান রিগ্যানের ঘরে থেকে ৩০ লাখ টাকার হিরোইনসহ তাকে আটক করা হয়। রিগ্যান শহরের সাহা পাড়া এলাকার মর্জি এলাহির ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, মাগুরা সরকারি কলেজের সাবেক এক অধ্যক্ষের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ভাড়াটিয়া মাহমুদুর রহমান রিগ্যানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার আলমারি থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

আটক রিগ্যানের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!