ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌনকর্মী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় গৃহবধূকে গণধর্ষণ করালেন আরেক নারী

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ১৩ ডিসেম্বর ২০২০
যৌনকর্মী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় গৃহবধূকে গণধর্ষণ করালেন আরেক নারী
গ্রেফতার দুই আসামি

যৌনকর্মী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আরেক নারীর বিরুদ্ধে এক গৃহবধূকে গণধর্ষণ করানোর অভিযোগ পাওয়া গেছে। মাদারীপুরের শিবচরের এ ঘটনায় শনিবার রাতেই ভুক্তভোগী একটি ধর্ষণ মামলা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, প্রবাসীর স্ত্রী আখি আক্তার নামের উপজেলার রাজারচর মোল্লাকান্দি এলাকার ওই মহিলা ও ভুক্তভোগী নারী পূর্ব পরিচিত। আখি যৌনকর্মী হিসেবে অনেক আগে থেকেই পরিচিত। সে শিবচর পৌর এলাকায় বসবাস করার সময় ৩ মাস আগে ভুক্তভোগী ওই নারীকে যৌনকর্মী হওয়ার প্রস্তাব দেন। এ ঘটনা জানতে পেরে ভুক্তভোগীর পরিবারের আখিকে মারধর করেন। এরপর আখি স্থান ত্যাগ করে বাখরেরকান্দি প্রজেক্টের মধ্যে বাসা ভাড়া নেন। সেখানে তিনি সুমন মোল্লার সঙ্গে থাকতেন।

আরো পড়ুন: ইউটিউব দেখতে নিষেধ করায় ফাঁস দিলো কিশোরী

Advertisement

শনিবার বাচ্চার জন্য দুধ কেনার টাকা ধার করতে ভুক্তভোগী ওই নারী পাঁচ্চর সোনারবাংলা প্লাজার কাছে তার ফুফাতো ভাইয়ের কাছে যান। পূর্ব শত্রুতার জের ধরে শনিবার দুপুরে সোনার বাংলা প্লাজার কাছ থেকে আখি ও তার সহযোগীরা জোর করে গৃহবধূকে একটি অটোতে উঠিয়ে বাখরেরকান্দি প্রজেক্টের মধ্যে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে আটকে রাখেন। সেখানে নিয়ে প্রথমে তাকে মারধর করেন তারা। এরপর সোহেল, এসকান ও সুবল মন্ডল নামের তিন ব্যক্তি তাকে একাধিকবার ধর্ষণ করেন।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে মুখ বেঁধে অটোতে করে পুনরায় ধর্ষণের জন্য অন্যত্র নেয়ার সময় কৌশলে মুখ খুলে চিৎকার দেন গৃহবধূ। তার চিৎকারে স্থানীয়রা অটোটির পথরোধ করে। এসময় আসামিরা দ্রুত পালিয়ে গেলে গৃহবধূকে উদ্ধার করেন স্থানীয়রা।

রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধু বাদী হয়ে শিবচর থানায় আখি আক্তার, সুবল মন্ডল ওরফে সুমন মোল্লা, সোহেল, এসকান ও অটোচালক সোহাগ হাওলাদারের নামে একটি ধর্ষণ মামলা করেন।

আরো পড়ুন: কক্সবাজারে আকাশে ভেসে রেস্টুরেন্টে খাবার খাবে পর্যটকরা

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে গণধর্ষণের সত্যতা পাওয়া গেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আখি মূলত যৌনকর্মী। পূর্ব শত্রুতার জেরে আখিই এই ঘটনাটি ঘটিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!