ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাত-পা বেঁধে নারীকে হত্যা, সড়কে মিলল বস্তাবন্দি লাশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ৬ ডিসেম্বর ২০২০
হাত-পা বেঁধে নারীকে হত্যা, সড়কে মিলল বস্তাবন্দি লাশ
লাশ (ফাইল ছবি)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হাত-পা বাঁধা বস্তাবন্দি এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার টেকিবাড়ী চানপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর। তবে পুলিশ ধারণা করছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই নারীকে হাত-পা বেঁধে হত্যার পর বস্তাবন্দি লাশ ঘটনাস্থলে ফেলে যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বোর্ডঘর চান্দাবহ সড়কের টেকিবাড়ী চানপুর এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি এক নারীর লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ওই বস্তাবন্দি নারী বোরকা পরা ছিল। হলুদ জামা ও গামছা দিয়ে হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো ছিল।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!