ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাগজ কুড়াতে গিয়ে খালে মিলল ২ নবজাতকের লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ২৮ নভেম্বর ২০২০
কাগজ কুড়াতে গিয়ে খালে মিলল ২ নবজাতকের লাশ
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় খাল থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে লাশ দুটি উদ্ধার করা হয়। তবে লাশগুলো কোথা থেকে এসেছে বা কে ফেলেছে তা এখনো শনাক্ত করা যায়নি।

বন্দর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, নিমতলা এলাকায় খালের কিনারে কাগজ কুড়াতে যান এক টোকাই। এ সময় কার্টনের মধ্যে কাপড় পেঁচানো অবস্থায় দুই নবজাতকের লাশ দেখতে পান তিনি। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!