ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাক্টরের লাঙলের ফলায় লুঙ্গি আটকে মুহূর্তেই ছিন্নভিন্ন কৃষকের দেহ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ২৬ নভেম্বর ২০২০
ট্রাক্টরের লাঙলের ফলায় লুঙ্গি আটকে মুহূর্তেই ছিন্নভিন্ন কৃষকের দেহ
ট্রাক্টর- ফাইল ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে জমি চাষের সময় ট্রাক্টরের লাঙলের ফলায় লুঙ্গি আটকে এক কৃষকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে ওই উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের টেপারহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ওই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ট্রাক্টর ভাড়া করে জমিতে চাষ করছিলেন আব্দুর রহিম। তিনি চালকের আসনের পাশে বসে ছিলেন। হঠাৎ চলন্ত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে তার লুঙ্গি ট্রাক্টরের লাঙলের ফলায় আটকে যায়। এতে মুহূর্তেই আব্দুর রহিমের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ওই অবস্থায় ট্রাক্টর রেখে পালিয়ে যায় চালক।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!