ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

যশোরে তক্ষকসহ ৩ পাচারকারী আটক

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩২, ৯ নভেম্বর ২০২০
যশোরে তক্ষকসহ ৩ পাচারকারী আটক
ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে একটি তক্ষকসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রাম থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার পাঁজিয়া ইউপির ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আমীর আলী বিশ্বাসের ছেলে খোরশেদ আলমের বাড়িতে অভিযান চালিয়ে একটি তক্ষক উদ্ধার করা হয়। এ সময় খোরশেদ আলমকে আটক করা হয়। তার অপর দুই সহযোগী উপজেলার বাগডাঙ্গা গ্রামের বিকাশ নন্দের ছেলে বিশ্বজিৎ নন্দন ও রঘুরামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মোটরসাইকেলচালক হায়দার আলীকেও পরে আটক করা হয়।

থানার এসআই আজিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই চক্রটি তক্ষক সাপ পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!