[ দেশজুড়ে ]
ইমু-ফেসবুক নিয়ে দ্বন্দ্ব, অভিমানে ফাঁস দিলো স্ত্রী
প্রতীকী ছবি
ইমু ও ফেসবুক ব্যবহার করতে নিষেধ করায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জের বালিথুবার খাঁড়খাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্না ওই গ্রামের আবু তাহেরের মেয়ে ও সুরঙ্গচাইল গ্রামের রাকিবের স্ত্রী।
নিহতের বড় বোন জানান, স্বপ্নার সঙ্গে তার স্বামী রাকিবের প্রায়ই ইমু ও ফেসবুক ব্যবহার নিয়ে কথা কাটাকাটি হতো। সোমবার রাতে স্বপ্নাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করেন তার স্বামী। আমাদের ধারণা, এ থেকে রাগে ও ক্ষোভে সে আত্মহত্যা করেছে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। বিকেলে মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, গৃহবধূর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!