ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় আটক ১৪ পাটকল শ্রমিকের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ২০ অক্টোবর ২০২০
খুলনায় আটক ১৪ পাটকল শ্রমিকের বিরুদ্ধে মামলা
খুলনায় পাটকল শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

খুলনায় গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেফতার ১৪ পাটকল শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে হাজির করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস।

এর আগে, সোমবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কের ইস্টার্ন গেট এলাকায় অবরোধ কর্মসূচিতে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, বন্ধ থাকা  রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও পাটকলের আধুনিকায়নসহ ১৬ দফা দাবিতে সোমবার ওই স্থানে অবরোধ কর্মসূচির ডাক দেয় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অবরোধ কর্মসূচি পালনের সময় ফেম পরিবহন নামে একটি চলন্ত বাসের গ্লাস পাথর মেরে ভেঙে ফেলে শ্রমিকরা। এরপর বিভিন্ন দিক থেকে খুলনা-যশোর মহাসড়কে চলমান যানবাহন এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও রেল লাইনের পাথর মারতে থাকে। ওই ঘটনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ ৯ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাত রাউন্ড টিয়ার শেল ও দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ওই সময় পুলিশের সঙ্গে পাটকল শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ ১৪ জনকে আটক করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!