ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ৪ শিশুকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ১৯ অক্টোবর ২০২০
জয়পুরহাটে ৪ শিশুকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষক গ্রেফতার
গ্রেফতার মাদরাসাশিক্ষক আব্দুর রশিদ

জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় এক মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার মুজাহিদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রশিদ সদর উপজেলার মুজাহিদপুর নুরানী মাদরাসার শিক্ষক। তিনি ওই গ্রামের নয়ামুদ্দিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান।

তিনি জানান, প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় ওই চার শিশু নুরানী মাদরাসায় যায়। মাদরাসা ছুটি শেষে তাদের ফুসলিয়ে একটি কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ। ওই সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে এক শিশুর অভিভাবক নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে আব্দুর রশিদকে গ্রেফতার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!