ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নান্দাইলে পোশাক কারখানায় আগুন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ৪ অক্টোবর ২০২০
নান্দাইলে পোশাক কারখানায় আগুন
নান্দাইলে পোশাক কারখানার গোডাউনে আগুন

ময়মনসিংহের নান্দাইলে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। তবে আগুনে কেউ আহত বা নিহত হয়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার দুপুরে ওই উপজেলার বাঁশহাটি এলাকায় টার্গেট ফাইন নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নান্দাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক বলেন, টার্গেট ফাইন নামের ওই সোয়েটার কারখানার সুতার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত নান্দাইল ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!