ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মসজিদের টাকা আত্মসাৎ করলেন রাজাকার পুত্র

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২০
মসজিদের টাকা আত্মসাৎ করলেন রাজাকার পুত্র
মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের ভান্ডাড়িয়ার পশারিবুনিয়া গ্রামে মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

ওই গ্রামের বিনাপানি বাজারের বাইতুল জান্নাত মসজিদে সরকারি বরাদ্দকৃত টিআর ও অনুদানের টাকা আত্মসাৎ,মসজিদের নাম ভাঙিয়ে জমি দখলের চেষ্টা ও চার হাজার ইট চুরির প্রতিবাদে মানববন্ধন করেন তারা।

আরো পড়ুন: ১৪ ঘণ্টা পর মুক্তি পেলেন সিদ্ধিরগঞ্জে জিম্মি থাকা ছয় পরিবার

এ সময় তারা বলেন, পশারিবুনিয়া গ্রামের রাজাকার মৃত মজিদ সিকদারের ছেলে হারুন সিকদারসহ বেশ কিছু ভূমিদস্যু মিলে বহুদিন ধরে বিনাপানি বাজারের মসজিদ ও কয়েকটি দোকান দখলের চেষ্টা চালাচ্ছেন। রাজাকারের ছেলে হারুনের বিরুদ্ধে বাজারের মোশারফ মাস্টারের দোকান দখলের জন্য দোকান ভাঙচুর করে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা করা হয়। 

এলাকাবাসীর দাবি, আত্মসাতকৃত মসজিদের নামে বরাদ্দের টাকা ও চুরি করা চার হাজার ইট এবং দখলকৃত দোকানগুলো উদ্ধার করে যেন ফিরিয়ে দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!