ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাগল মেরে ফেলায় ১৬ কিলোমিটার ধাওয়া করে ট্রাক চালককে পিটিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২০
ছাগল মেরে ফেলায় ১৬ কিলোমিটার ধাওয়া করে ট্রাক চালককে পিটিয়ে হত্যা
মরদেহ (ফাইল ছবি)

রাজশাহীর বাঘমারা উপজেলায় ট্রাকচাপায় দুটি ছাগল মারা যাওয়ায় চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ট্রাকচালকের নাম আবু তালেব। তিনি পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাসিন্দা। 

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় বাঘমারা উপজেলার ভবানীগঞ্জ শিবজাইট এলাকার গোলাম মোস্তফার দুটি ছাগল আবু তালেবের ট্রাকের চাপায় মারা যায়। পরে ছাগলের মালিক গোলাম মোস্তফা ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে লোকজন নিয়ে ট্রাকের পেছনে ধাওয়া করে।

১৬ কিলোমিটার এলাকা মোটরসাইকেলে ধাওয়ার পর রাত সোয়া ৮টার দিকে পুঠিয়া উপজেলার বাসুপাড়ায় এসে ট্রাকটি আটক করে তারা। এ সময় চালক আবু তালেবকে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায় গোলাম মোস্তফার লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

আরো পড়ুন: শফীর জানাজায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহত 

তিনি আরো জানান, এ ঘটনায় পুটিয়া থানায় হত্যা মামলা করা হবে। এ হত্যাকাণ্ডে জড়িতদের তথ্য সংগ্রহ করা হবে।

 

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!